যেকোনো ভালো কাজের শুরুতে আমরা বলি, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। এর অর্থ হলো, ‘পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি’। এই ছোট্ট বাক্যটিতে আল্লাহ তাআলার তিনটি সুন্দর নাম ব্যবহার করা হয়েছে—‘আল্লাহ’, ‘আর-রহমান’ ও ‘আর-রহিম’।কিন্তু প্রশ্ন হলো, বিসমিল্লাহর ভেতরে আল্লাহর একটি নাম বললেই তো হতো, কেন পর পর তিনটি নাম একসঙ্গে ব্যবহার করা হলো?
এর কারণ হলো—এই তিনটি নামের মাধ্যমে মহান আল্লাহর যে পূর্ণাঙ্গ পরিচয় ফুটে ওঠে, তা বান্দার হৃদয়ে আল্লাহর প্রতি নির্ভরতা, আশা ও ভালোবাসার এক অবিচ্ছেদ্য ভিত্তি তৈরি করে।নাম তিনটির তাৎপর্য নিচে আলোচনা করা হলো:১. ‘আল্লাহ’: সব সুন্দর নামের সমষ্টি বিসমিল্লাহর প্রথম নাম হলো ‘আল্লাহ’। এটি মহান সৃষ্টিকর্তার নিজস্ব বা সত্তাগত নাম।
তাঁর অন্যান্য নাম ও গুণাবলি যেমন পূর্ণতার বিভিন্ন দিক প্রকাশ করে, তেমনি ‘আল্লাহ’ নামটি সেসবের সমষ্টিগত পরিচয় বহন করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।