উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি
একটা হার, তা–ও প্রীতি ম্যাচে। কিন্তু আর্জেন্টিনার এই হারেও গোপনে ভ্রু কুঁচকে যেতে পারে!সেটার কারণ আবার লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসর। কিংবদন্তি সরে দাঁড়ানোর পর আজই প্রথম ম্যাচ ছিল আর্জেন্টিনার। বুয়েনস এইরেসে সেই প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে লিওনেল স্কালোনির দল হেরেছে ২–১ গোলে।
প্রশ্নটা তাই উঠতেই পারে, মেসি–পরবর্তী সময়ের শুরুতেই যদি এই হাল হয়, তাহলে সামনে কী অপেক্ষা করছে!ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনিকে সরাসরি এই প্রশ্ন করা হয়নি। কিন্তু সেটা অনেকের মনেই উঁকিঝুঁকি দিচ্ছে বুঝতে পেরেই হয়তো আর্জেন্টিনা কোচ এক শব্দে বলেছেন ‘ধৈর্য’। সবার কাছে এই দাবির কারণও ব্যাখ্যা করেছেন স্কালোনি।সর্বশেষ বিশ্বকাপ ফাইনালের পর থেকেই আর্জেন্টিনা দল পুনর্গঠনের ভেতর দিয়ে যাচ্ছে।
এর মধ্যে আবার মেসির অবসর এবং সিনিয়র কিছু খেলোয়াড়ের বদলে তরুণদের পরীক্ষা–নিরীক্ষা করে দেখতে শুরু করেছেন স্কালোনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।