সমুদ্রের তলদেশে বসানো হয় ইন্টারনেটের কেবল
আমরা যখন মুঠোফোন থেকে কাউকে বার্তা পাঠাই, ওয়েবসাইটে প্রবেশ করি কিংবা অনলাইনে ভিডিও দেখি, তখন মুহূর্তের মধ্যেই সেই তথ্য পৌঁছে যায় পৃথিবীর অন্য প্রান্তে। কিন্তু এই তথ্য কীভাবে এত দ্রুত এক দেশ থেকে অন্য দেশে যায়? এর পেছনে রয়েছে সমুদ্রের তলদেশে বিছানো হাজার হাজার মাইল দীর্ঘ তারের (ক্যাবল) নেটওয়ার্ক।
মানুষের চুলের মতো সরু এসব ক্যাবলের মধ্য দিয়েই আলোর গতির কাছাকাছি বেগে ছুটে চলে ইন্টারনেটের তথ্য।বিশ্বের বিভিন্ন মহাদেশকে যুক্ত করতে সমুদ্রের তলদেশে এর মধ্যে প্রায় ৭ লাখ ৫০ হাজার মাইল দীর্ঘ কেবল স্থাপন করা হয়েছে। অনেকটা মহাসড়কের মতোই বিভিন্ন প্রতিষ্ঠান এসব ক্যাবল ব্যবহার করে নিজেদের তথ্য আদান-প্রদানের কাজে।সমুদ্রের তলদেশে ক্যাবল স্থাপনের কাজটি বেশ জটিল ও সময়সাপেক্ষ। প্রথমে তৈরি করা হয় ক্যাবল।
পরে ৪৫৬ ফুট দীর্ঘ ‘ডিউরেবল’ নামের একটি বিশেষ জাহাজে করে সেগুলো সমুদ্রে নিয়ে যাওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।