advertisement
advertisement

পর্নোগ্রাফিতে বাধ্য করায় নিজেকে ‘জীবন্ত লাশ’ ভাবতেন মারাইয়া, কীভাবে ঘুরে দাঁড়ালেন তিনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
পর্নোগ্রাফিতে বাধ্য করায় নিজেকে ‘জীবন্ত লাশ’ ভাবতেন মারাইয়া, কীভাবে ঘুরে দাঁড়ালেন তিনি

মারাইয়া রিফ

advertisement

যুক্তরাষ্ট্রের তরুণী মারাইয়া রিফ। যৌনকর্মের উদ্দেশ্যে পাচারের শিকার হয়েছিলেন তিনি। এক সময় সেখান থেকে বেঁচেও ফেরেন তিনি। মানুষ তাঁর কাছে এ ঘটনা সম্পর্কে জানতে সাধারণত শুরুতেই যে বিষয় নিয়ে প্রশ্ন করেন, তা হলো ক্রেইগলিস্টের একটি বিজ্ঞাপন। ওই বিজ্ঞাপনের সূত্র ধরেই মারাইয়া রিফ সান দিয়েগোর হিলটন হোটেলে একটি ‘মডেলিং ফটোশুটে’ গিয়েছিলেন।

সে সময় তাঁর বয়স ছিল ১৯ বছর।কারও কারও কাছে গল্পটি শুরু হয়, যখন মারাইয়া ওই হোটেলের লবিতে ঢুকে আলোকচিত্রী থিওডোর গাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। আবার কারও কাছে গল্পের শুরুটা হয় মারাইয়া লিফটে চড়ে হোটেলের একটি কক্ষের সামনে যাওয়ার পর; যেখানে তিনি দরজার চৌকাঠে দাঁড়িয়ে, পেছনে তাঁর পথ আটকে দাঁড়িয়ে আছেন থিওডোর গাই।

আর দরজার ঠিক অন্য প্রান্তে তাঁর জন্য অপেক্ষা করছে এক ব্যক্তির ছায়ামূর্তি।এই ঘটনা নিয়ে কথা বলতে গেলে সব সময়ই দোষারোপের মুখে পড়ার মানসিক প্রস্তুতি রাখেন মারাইয়া।অনেকে মারাইয়ার দিকটা বুঝতে চান না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর