advertisement
advertisement

১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলেন বক্তব্য দিচ্ছেন নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী

advertisement

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। তবে যখনই চূড়ান্ত হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেছেন, নতুন মজুরি নির্ধারণে আইনগত কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সে কারণে নির্দিষ্ট কোনো তারিখে নতুন মজুরি ঘোষণার কোনো প্রতিশ্রুতি তিনি দেননি।

তবে নতুন মজুরি চূড়ান্ত হওয়ার পর শ্রমিকেরা ১ ডিসেম্বর থেকেই বর্ধিত হারে মজুরি পাবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর