advertisement
advertisement

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে কুড়িগ্রাম বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে কুড়িগ্রাম বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠান

নৃত্য পরিবেশনা

advertisement

প্রথম আলো শুধু দেশের প্রথম সারির একটি সংবাদপত্র নয়। তারা সংবাদের বাইরে নানামুখী সামাজিক কার্যক্রমও পরিচালনা করে থাকে। ২৮ বছর ধরে পত্রিকা প্রকাশ ও বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। ফলে পত্রিকার বাইরে ‘প্রথম আলো একটি ইনস্টিটিউশন’ হিসেবে গড়ে উঠেছে।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় শুভেচ্ছা বিনিময়কালে অতিথিরা এ কথা বলেন।

১৭ নভেম্বর সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রাম বন্ধুসভা।অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে প্রথম আলো পত্রিকা সত্য প্রকাশ করে। সত্য প্রকাশ করার জন্যই প্রথম আলোর এত শত্রু। আর এই সত্য প্রকাশই প্রথম আলোর শক্তি।

এর বাইরে প্রথম আলো পত্রিকার আরেকটি বড় শক্তি হলো লাখো পাঠক।’কুড়িগ্রামে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, ‘পত্রিকার খবরে কীভাবে সত্য তথ্য সুন্দর করে গুছিয়ে তুলে ধরা যায়, সেটি প্রথম আলো দেখিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর