লতিফুল ইসলাম শিবলী
ব্যান্ড সংগীতের গীতিকবি লতিফুল ইসলাম শিবলী এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন। এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-১ পদমর্যাদায় তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে তাঁকে। নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়েছেন লতিফুল ইসলাম শিবলী। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।
আমার ওপর বিশ্বাস এবং আস্থা রাখার জন্য সরকারকে ধন্যবাদ।’ এর আগে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দুই বছরের চুক্তিতে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন শিবলী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।