advertisement
advertisement

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

নাটকীয় জয় শেষে শ্রীলঙ্কার ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেত

advertisement

২১৭ রানের লক্ষ্য। ২৩.৩ ওভারেই ২ উইকেটে ১৪০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা ‘এ’। লঙ্কানরা সহজেই জিতে যাচ্ছে ধরে নিয়ে যাঁরা টেলিভিশন কিংবা অনলাইনে লাইভ সম্প্রচার বাদ দিয়ে অন্য কিছুতে মন দিয়েছিলেন, তাঁরা ভুল করেছেন।কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ রাইজিং স্টারসের পাকিস্তান ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ ফাইনালে এরপর যা হয়েছে, সেটিকে নাটক বললেও কম বলা হয়।

টপাটপ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা হয়ে যায় ১৯৮/৯। শ্রীলঙ্কানদের মহাবিপদে ফেলেও সেখান থেকেই জিততে পারল না পাকিস্তান। ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেতকে (৪*) নিয়ে দলকে ১ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান লাহিরু সামারাকুন (১৫*)। ৪১.৩ ওভারে সফল রান তাড়া শেষে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ‘এ’। নিশান মাদুশকার ব্যাটে ভর করে সহজ জয়ের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা ‘এ’।

৮০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী অধিনায়ক পবন রত্নায়েক (৩০) যখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, বোঝার উপায় ছিল না কী নাটক জমিয়ে রেখেছে এই ম্যাচ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর