advertisement
advertisement

ফাইনালে উঠতে পারলেন না মিরাজ, বৃথা গেল হেটমায়ারের সেঞ্চুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
ফাইনালে উঠতে পারলেন না মিরাজ, বৃথা গেল হেটমায়ারের সেঞ্চুরি

ছবিটি পুরোনো, আজকের ম্যাচে এমন উদ্‌যাপনের সুযোগ পাননি মিরাজ

advertisement

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের শেষটা ভালো হলো না। দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে নিজের সেরাটা দিতে পারেননি মিরাজ। আজ ব্রিজটাউনে আগে ব্যাটিং করে মিরাজের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ২০৬ রান তুলেও ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দারুণ জয়ে জ্যামাইকা উঠেছে ফাইনালে।মিরাজকে এই ম্যাচে বোলিংয়ে আনা হয় ইনিংসের দ্বিতীয় ওভারেই।

উদ্দেশ্যে ছিল দুই বাঁহাতি মাজ সাদাকাত ও ক্রিক ম্যাকেঞ্জির উইকেট। সেই উদ্দেশ্য তো সফল হয়ইনি, উল্টো মিরাজের প্রথম ওভারে সাদাকাত দুটি ছক্কা ও একটি চার মেরেছেন। দারুণ সেঞ্চুরি করেন হেটমায়ারতাঁর প্রথম ওভারে এসেছে ১৮ রান। এরপর মিরাজকে বোলিংয়ে আনা হয় পাওয়ারপ্লে শেষে, ইনিংসের সপ্তম ওভারে দেন ৮ রান। পরের ২ ওভারে রানটা প্রায় আটকে রেখেছিলেন মিরাজ।

কিন্তু তাঁর স্পেলের শেষ ২ বলে ২ ছক্কা মারেন আরেক পাকিস্তানি বাঁহাতি ক্রিকেটার সাইম আইয়ুব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর