advertisement
advertisement

মহাকাশে ৮৪টি উজ্জ্বল বস্তুর সন্ধান, বিজ্ঞানীদের দলে রয়েছেন এক বাংলাদেশিও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
মহাকাশে ৮৪টি উজ্জ্বল বস্তুর সন্ধান, বিজ্ঞানীদের দলে রয়েছেন এক বাংলাদেশিও

আমাদের নিকটবর্তী গ্যালাক্সিগুলোতে ৮৪টি রহস্যময় বস্তুর সন্ধান পাওয়া গেছে

advertisement

বিশাল মহাকাশের অন্তহীন অন্ধকারে লুকিয়ে আছে নানা ধরনের রহস্য। সেই রহস্য উন্মোচনে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এবার মহাকাশে আমাদের নিকটবর্তী গ্যালাক্সিগুলো পর্যালোচনা করে ৮৪টি রহস্যময় বস্তুর সন্ধান পেয়েছেন বিভিন্ন দেশের একদল বিজ্ঞানী। বিজ্ঞানীদের তথ্যমতে, নাসার চন্দ্র এক্স–রে অবজারভেটরির সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে রহস্যময় বস্তুগুলোর সন্ধান পাওয়া গেছে, যা এত দিন মানুষের চোখের আড়ালে ছিল।

নতুন এই আবিষ্কারের বিষয়ে আলাবামা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী বাংলাদেশি বংশোদ্ভূত মুস্তফা মুহিবুল্লাহ বলেন, ‘যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি অবাক করেছে, তা হলো শনাক্ত করা কঠিন হলেও এগুলো অত্যন্ত উজ্জ্বল হতে পারে।’বিজ্ঞানীদের তথ্যমতে, বস্তুগুলো সূর্য থেকে লাখ লাখ গুণ বেশি শক্তি নির্গমন করতে পারে। কিন্তু এত দিন বস্তুগুলোকে আলাদা করে চিহ্নিত করা যায়নি। অদ্ভুত বস্তুগুলোর নাম দেওয়া হয়েছে ‘হাইপারসফট এক্স–রে সোর্স’।

বস্তুগুলো থেকে নির্গত এক্স–রে রশ্মির শক্তির পরিমাণ খুবই কম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর