১.গণিত আমার খুব প্রিয় একটি বিষয়। বিভিন্ন বই ও ইন্টারনেটে গণিত সম্পর্কে পড়তে গিয়ে একটি বিষয় আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। আমরা জানি, গণিতের মাধ্যমে মহাবিশ্বের অনেক রহস্য ব্যাখ্যা করা যায়। গ্রহ-নক্ষত্রের গতি, আলোর বেগ, এমনকি একটি গাছের পাতার বিন্যাসেও গণিতের ছাপ পাওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন হলো—গণিত কি মানুষের আবিষ্কার, নাকি এটি মহাবিশ্বের শুরু থেকেই বিদ্যমান ছিল এবং মানুষ শুধু সেটিকে খুঁজে পেয়েছে?
যদি গণিত মানুষের তৈরি হয়, তাহলে কেন মহাবিশ্বের প্রায় সব নিয়ম এত নিখুঁতভাবে গণিতের সূত্র মেনে চলে? আবার যদি গণিত আগে থেকেই প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকে, তাহলে পৃথিবীতে মানুষ আসার আগেও কি গণিতের সত্যগুলো একইভাবে বিদ্যমান ছিল?ইকরামুল হোসেন, ফরিদপুর জিলা স্কুল, ফরিদপুর।∎ গণিত ভাইয়া: সত্যি বলতে, এর কোনো এককভাবে স্বীকৃত ও প্রমাণিত উত্তর নেই—এটি এখনো একটি খোলা দার্শনিক প্রশ্ন।
তবে একটি সুন্দর মধ্যপন্থা হলো: প্রকৃতির নিয়ম ও প্যাটার্নগুলো আমরা আবিষ্কার করি, কিন্তু সেগুলো প্রকাশ করার ভাষা—প্রতীক, সংজ্ঞা ও লেখার পদ্ধতি—উদ্ভাবন করি।যেমন: গ্রহের কক্ষপথকে উপবৃত্ত দিয়ে মডেল করা যায়—এই সম্পর্ক আমরা আবিষ্কার করেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।