অনুষ্ঠান শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চাকে আরও বেগবান করার প্রত্যয়ে ‘কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬’ আয়োজন করেছিল বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৫ সেপ্টেম্বর এক উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি নবীন বন্ধুদের বরণ করা হয়।বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মামুন অর রশীদ।
আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক হেনা রাণী বিশ্বাস, মো. খোরশেদ আলম, আবু জিহাদ ও আলমগীর হোসেন।অতিথিদের সঙ্গে পুরস্কার হাতে ‘কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬’ বিজয়ীরাশুরুতেই নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়ে নবীনদের স্বাগত জানিয়ে তাঁদের মেধা, মনন, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশে সক্রিয় থাকার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর সভাপতি এবং সাধারণ সম্পাদককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।এরপর কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্বে অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে তাঁদের চমৎকার পরিবেশনা, আন্তরিকতা ও সাহিত্যের প্রতি ভালোবাসার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।