advertisement
advertisement

একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল আজ রাতে, শিক্ষার্থীরা পাবে দুই ভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল আজ রাতে, শিক্ষার্থীরা পাবে দুই ভাবে

শিক্ষার্থীরা এসএসসির ফলাফল মুঠোফোনে দেখছে

advertisement

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ হবে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত আটটায়। শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে এই ফল জানতে পারবে। একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে এবং আবেদনে যোগাযোগে জন্য নির্ধারিত মোবাইল নম্বরের মেসেজ বা খুদে বার্তার মাধ্যমে জানা যাবে।একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদনপ্রক্রিয়া গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটায় শেষ হয়েছে।

এখন শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, সেই চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে নির্বাচন নিশ্চায়ন সমাপ্ত হয়েছে।

পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাত আটটায় প্রকাশিত হবে।এবার কলেজে শিক্ষার্থীর জন্য হাহাকার, যে ১০ কলেজে সর্বোচ্চ আবেদনএর আগে, ১৬ সেপ্টেম্বর কলেজে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর