advertisement
advertisement

৫৯ জনের ‘হরিকেল অভিযাত্রা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
৫৯ জনের ‘হরিকেল অভিযাত্রা’

সাদাপাথরের ধলাই নদের জলে ভ্রমণসঙ্গীদের একসঙ্গে কাটানো সময়

advertisement

দীর্ঘ জল্পনা-কল্পনা, নানা পরিকল্পনা আর প্রস্তুতির পর ঠিক হলো, এবারের ব্যাচ ট্যুর হবে শ্রীহট্টে। কোথায় যাব, কীভাবে যাব, কোথায় থাকব, এসব নিয়ে চলল বেশ কিছুদিনের আলোচনা। গন্তব্য ঠিক হওয়ার পর ট্যুরের নাম নিয়েও ভাবনা শুরু হলো। শেষ পর্যন্ত নাম দেওয়া হলো ‘হরিকেল অভিযাত্রা’।নাম ঠিক হলেও তখনো অভিযাত্রা শুরু হয়নি। বরং শুরু হলো প্রস্তুতির সবচেয়ে কঠিন পর্ব।

৫৯ জনকে একসঙ্গে নিয়ে যাত্রার ব্যবস্থা করা।টিকিটের ঝামেলায় শুরু৫৯ জনের বিশাল দল। সবাই একসঙ্গে ট্রেনে যেতে চাই। সে জন্য দুটি বগির ব্যবস্থা করার চেষ্টা চলল। কিন্তু দুই দিন চেষ্টা করেও বগির সুরাহা হলো না। এবার বিকল্প ভাবনা। কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম, সকাল আটটায় সবাই একত্র হয়ে রেলওয়ের অ্যাপে টিকিট কাটতে হবে।আমাদের মতো বিশ্ববিদ্যালয়পড়ুয়া ঘুমকাতুরে আরও প্রায় ২০ জনকে একসঙ্গে করা হলো এই কাজে।

নির্ধারিত সময়ে সবাই মিলে অনলাইনে টিকিট কাটার মিশনে বসে গেলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর