advertisement
advertisement

যৌনতার গল্প বলা এখনো ডিমের ওপর হাঁটার মতো: রাধিকা আপ্তে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
যৌনতার গল্প বলা এখনো ডিমের ওপর হাঁটার মতো: রাধিকা আপ্তে

‘লাস্ট স্টোরিজ ৩’–এর প্রচারে রাধিকা আপ্তে ও বিজয় ভার্মা। নেটফ্লিক্সের ইনস্টাগ্রাম থেকে

advertisement

প্রেম, সম্পর্ক, যৌনতা ও নারীর আকাঙ্ক্ষা—ভারতীয় সিনেমায় এসব বিষয় নিয়ে আগের চেয়ে অনেক বেশি গল্প হচ্ছে। বিশেষ করে নারীর যৌন আকাঙ্ক্ষা ও সম্পর্কের জটিলতা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু সিনেমা ও সিরিজ তৈরি হয়েছে। তবু এই জায়গায় কাজ করতে গিয়ে এখনো নির্মাতাদের অনেকটা ‘ডিমের ওপর হাঁটার’ মতো সাবধানে এগোতে হয় বলে মনে করেন অভিনেত্রী রাধিকা আপ্তে। রাধিকার মতে, মানুষ খুব দ্রুত কোনো কিছুতে আপত্তি জানায়।

আর শিল্পের ক্ষেত্রে সেটিই বড় সমস্যা। কারণ, একজন শিল্পী কখনো কখনো বুঝতেই পারেন না, তাঁর তৈরি কোনো কাজ ঠিক কোন জায়গায় গিয়ে কারও মনে আঘাত করেছে। ‘লাস্ট স্টোরিজ ৩’ মুক্তির আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সিনেমায় নারীর যৌনতা, আকাঙ্ক্ষা ও সম্পর্কের গল্প বলার সীমাবদ্ধতা নিয়ে কথা বলেছেন রাধিকা।

পাশাপাশি জানিয়েছেন, নতুন অ্যান্থলজিতে তাঁর চরিত্রের গল্প, সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং স্বামী ডেরেকের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়েও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর