বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে
পৃথিবীর দুই মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার প্রক্রিয়া দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত পাঁচ দশকে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা থেকে বিপুল পরিমাণ বরফ গলে সাগরে মিশে গেছে। এর ফলে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক উচ্চতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাজ্যের নর্থামব্রিয়া ইউনিভার্সিটির গবেষক ইনেস ওটোসাকার নেতৃত্বে পরিচালিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।গবেষকদের তথ্যমতে, ১৯৭০–এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত স্যাটেলাইটে ধারণ করা তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। গত ৫০ বছরে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা থেকে মোট ১১ দশমিক ৩ ট্রিলিয়ন টন বরফ গলে গেছে।
এর প্রভাবে বিশ্বব্যাপী সমুদ্রের পানির উচ্চতা ১ দশমিক ১ ইঞ্চির বেশি বা প্রায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।গবেষকেরা জানিয়েছেন, উষ্ণ মহাসাগরের প্রভাবে হিমবাহগুলো ভেঙে সমুদ্রে প্রায় ৮৪ শতাংশ বরফ গলে পড়েছে এবং মাত্র ১৬ শতাংশ বরফ উপরিভাগের গরমে গলেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।