advertisement
advertisement

বার্কশায়ারের সঙ্গে বাফেটের ৬১ বছরের পথচলা শেষ, লোকসানি থেকে লাখ কোটি ডলারের প্রতিষ্ঠানের গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
বার্কশায়ারের সঙ্গে বাফেটের ৬১ বছরের পথচলা শেষ, লোকসানি থেকে লাখ কোটি ডলারের প্রতিষ্ঠানের গল্প

ওয়ারেন বাফেট

advertisement

বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিনিযোগ গুরুখ্যাত ওয়ারেন বাফেট। দীর্ঘদিন ধরেই নেতৃত্ব হস্তান্তরের পরিকল্পনা করা হচ্ছিল এই কোম্পানিতে। অবশেষে নেতৃত্ব হস্তান্তরের শেষ ধাপে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তাঁর ছেলে হাওয়ার্ড বাফেট।৯৬ বছর বয়সী বাফেট এখন চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে পরামর্শকের ভূমিকায় থাকবেন। পাশাপাশি তিনি কোম্পানির পরিচালনা পর্ষদেও থাকবেন।

সেখানে তাঁর ‘বিচারবুদ্ধি ও দৃষ্টিভঙ্গি’ কোম্পানির পথ পরিক্রমায় কাজে লাগবে বলে শেয়ারধারীদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে জানিয়েছে বার্কশায়ার হ্যাথাওয়ে। খবর বিবিসি। এর ৯ মাস আগে বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব থেকে সরে দাঁড়ান ওয়ারেন বাফেট। গ্রেগ অ্যাবেলের কাছে এই দায়িত্ব হস্তান্তর করেন বাফেট। তাঁর ছেলে ১৯৯৩ সাল থেকে কোম্পানিটির পরিচালক হিসেবে আছেন।

অ্যাবেল যখন সিইওর দায়িত্ব নেন, তখন পরিচালনা পর্ষদের অনির্বাহী দায়িত্ব গ্রহণ করেন হওয়ার্ড।ওয়ারেন বাফেট ‘ওমাহার জাদুকর’ নামেও পরিচিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর