advertisement
advertisement

‘কঠোর পরিশ্রম করেছি, প্রাপ্য হিসেবে আজ সংবর্ধনায় এসেছি, খুব ভালো লাগছে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
‘কঠোর পরিশ্রম করেছি, প্রাপ্য হিসেবে আজ সংবর্ধনায় এসেছি, খুব ভালো লাগছে’

সংবর্ধনা ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আজ সকালে রংপুর শহরের শিশু নিকেতন উচ্চবিদ্যালয় মাঠে

advertisement

সকালের আলো তখনো তীব্র হয়ে ওঠেনি। রংপুর শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের মাঠে একে একে জড়ো হচ্ছিল শিক্ষার্থীরা। কেউ বন্ধুদের সঙ্গে গল্পে মগ্ন, কেউ তাকিয়ে আছে মঞ্চের দিকে। তবে সবার পরিচয় এক, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী তারা।আজ শনিবার সকাল ১০টা থেকে বিদ্যালয়টিতে অনুষ্ঠিত হচ্ছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’।

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে রংপুর অঞ্চলের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।মাঠে দেখা মেলে দুই বন্ধু মো. সোয়াদ ও মো. জুনাইদের। তারা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। দুজনেরই কারমাইকেল কলেজে ভর্তির সুযোগ হয়েছে। লক্ষ্য প্রকৌশলী হওয়া। জুনাইদ বলে, ‘জিপিএ-৫ পাওয়ার আনন্দ তো আছেই। তার ওপর সংবর্ধনা পাওয়া সেই আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে। এখানে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে।

স্বপ্ন বাড়ছে।’সোয়াদের পথটা অবশ্য কিছুটা ভিন্ন ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর