advertisement
advertisement

উম্মতের প্রতি নবীজির ৭ হক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
উম্মতের প্রতি নবীজির ৭ হক

advertisement

নবীজির প্রতি ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে কিছু দায়িত্ব ও অধিকার।

একজন মানুষের ওপর যেমন তার পরিবারের অধিকার থাকে, তেমনি বিশ্বনবীরও তাঁর উম্মতের ওপর সুনির্দিষ্ট কিছু হক বা অধিকার রয়েছে।সেই অধিকারগুলো সাতটি প্রধান ভাগে বুঝে নেওয়া যায়।১. তাঁর বাণীতে পূর্ণ আস্থা রাখাউম্মতের ওপর নবীজির প্রথম ও প্রধান হক হলো, তিনি যে আল্লাহর প্রেরিত সত্য রাসুল—তা মনে-প্রাণে বিশ্বাস করা এবং তিনি যা নিয়ে এসেছেন তা নিঃশর্তভাবে সত্য বলে মেনে নেওয়া।আল্লাহ পবিত্র কোরআনে বলেন, “অতএব তোমরা আল্লাহ, তাঁর রাসুল এবং আমি যে নুর অবতীর্ণ করেছি তার প্রতি ইমান আনো; আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে পূর্ণ অবগত।” (সুরা তাগাবুন, আয়াত: ৮)নবীজি বলেছেন, “আমি মানুষের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ পেয়েছি, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমার প্রতি ও আমি যা নিয়ে এসেছি তার প্রতি ইমান আনে।” (সহিহ মুসলিম, হাদিস: ২১)অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি ও কাজের সমন্বয় ছাড়া এই হক আদায় হয় না।২. দ্বিধাহীন আনুগত্য করাবিশ্বাস যখন অন্তরে জায়গা করে নেয়, তখন তার প্রকাশ ঘটে আনুগত্যে।

আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, তেমনি রাসুলের নির্দেশ মেনে চলাও সমানভাবে বাধ্যতামূলক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর