advertisement
advertisement

চুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৩ জানুয়ারি ২০২৭, পরীক্ষা ক এবং খ গ্রুপে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
চুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৩ জানুয়ারি ২০২৭, পরীক্ষা ক এবং খ গ্রুপে

ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা

advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কমিটি।বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সভাপতি তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। একাডেমিক কাউন্সিলে আলোচনার পর ভর্তি পরীক্ষার আবেদন, যোগ্যতা, শর্ত, সময়সূচি ও মানবণ্টনসহ বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আলোচনায় নতুন তিন বিশ্ববিদ্যালয়ওবিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চুয়েটে এবার চারটি অনুষদের অধীনে ১২টি বিভাগে মোট আসনসংখ্যা রয়েছে ৯৩১।

এর মধ্যে ১১টি আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর