advertisement
advertisement

তরুণেরা কেন উগ্রবাদের দিকে ঝুঁকে পড়েন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
তরুণেরা কেন উগ্রবাদের দিকে ঝুঁকে পড়েন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের একাংশ। গত বছরের ২৬ ডিসেম্বর

advertisement

উগ্রবাদে ঝুঁকে পড়ার প্রক্রিয়া কীভাবে শেষ পর্যন্ত সহিংস সন্ত্রাসবাদের দিকে নিয়ে যায়, সেই প্রশ্নে বৈশ্বিক পরিসরে গবেষকদের আগ্রহ কয়েক দশকজুড়ে ক্রমাগতভাবে বেড়ে চলেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন হলেও তরুণদের মধ্যে এর নানাবিধ প্রভাব আমরা দেখতে পাই।সাম্প্রতিক ঘটনাগুলোতে শহুরে তরুণদের সংশ্লিষ্টতার হার অনেক বেশি হওয়ার কারণে তাঁদের নিয়ে গবেষণার প্রতি মনোযোগ বৃদ্ধি পেয়েছে।

এমন প্রেক্ষাপটে প্রশ্ন হচ্ছে, তরুণদের মনোজগতে এমন কী পরিস্থিতির সৃষ্টি হয়, যা তাঁদের উগ্রবাদী কার্যক্রমে উৎসাহিত করে?উগ্রবাদের প্রভাব একজন মানুষের জীবনে খুব অল্প বয়স থেকে শুরু করে পরবর্তী যেকোনো পর্যায়ে ঘটতে পারে। উগ্রবাদকে বোঝার জন্য ব্যক্তির পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্নতার ধরনকে বোঝা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ব্যক্তি উগ্রবাদী ধারণার বাস্তবায়নের জন্য নিজেকে স্বপ্রণোদিতভাবে সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে।আবার অনেক সময় পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্নভাবে জীবনযাপনকারী মানুষকে উগ্রবাদী গোষ্ঠী লক্ষ্যবস্তুতে পরিণত করে তাদের উগ্র মতাদর্শের সংস্পর্শে নিয়ে আসার জন্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর