‘রাম তেরি গঙ্গা মইলি’ সিনেমায় মন্দাকিনি। আইএমডিবি
রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবির সেই ঝরনার দৃশ্য। সাদা শাড়ি পরা নায়িকা মন্দাকিনী, শরীর বেয়ে গড়িয়ে পড়ছে পানি। ১৯৮৫ সালে মুক্তির পর থেকে বলিউডের অন্যতম আলোচিত ও বিতর্কিত দৃশ্য হয়ে আছে এটি। ছবির আরেকটি দৃশ্য—শিশুকে কোলে নিয়ে মায়ের বুকের দুধ খাওয়ানোর দৃশ্য—নিয়েও কম আলোচনা হয়নি। এত বছর পর সেই দুই দৃশ্যের পেছনের গল্প বললেন মন্দাকিনী।
তাঁর দাবি, দৃশ্যগুলোতে তিনি কোনো অশ্লীলতা দেখেননি; বরং রাজ কাপুরের ভাবনায় ছিল পবিত্রতা। সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্দাকিনী ফিরে দেখেছেন ‘রাম তেরি গঙ্গা মইলি’র শুটিংয়ের দিনগুলো। ছবিটি ছিল রাজ কাপুরের শেষ পরিচালিত সিনেমা। শুটিং শুরুর সময় মন্দাকিনীর বয়স ছিল মাত্র ১৬ বছর। ‘রাজ কাপুরের কাছ থেকে কোনো অশ্লীলতা অনুভব করিনি’ ‘রাম তেরি গঙ্গা মইলি’–তে মন্দাকিনী অভিনয় করেছিলেন গঙ্গা চরিত্রে।
ছবির গল্পে গঙ্গা একজন সরল, নিষ্পাপ তরুণী, যার জীবনে নানা ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।