advertisement
advertisement

জীবন যাবে, জুলাই দিব না: রংপুরে জামায়াতের আমির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
জীবন যাবে, জুলাই দিব না: রংপুরে জামায়াতের আমির

১১-দলীয় ঐক্যের সমাপনী সমাবেশে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল রাতে রংপুর জিলা স্কুল মাঠে

advertisement

‘জীবন যাবে, জুলাই দিব না। চাঁদাবাজি, আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হবে। এ জন্য সংসদের ভেতরে তীব্র প্রতিবাদ থাকবে, বাইরে চলবে আন্দোলন।’১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে রংপুর জিলা স্কুল মাঠে শনিবার রাত সাড়ে নয়টার দিকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়।শফিকুর রহমান বলেন, ‘আমরা সমস্ত অপশক্তি, অন্যায় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা বিশ্রাম নেব না। আমরা নেমেছি ১৮ কোটি মানুষের অধিকার আদায় করতে, সেই অধিকার আদায় করেই ঘরে ফিরব। আমার সহকর্মীরা বলেছেন, ৮ দফা যেকোনো সময় জাতির প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে।

আজকে সারা বাংলা থেকে আওয়াজ, আর সহ্য হয় না, আপনারা একটা কিছু করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর