শিশু ধর্ষণ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের শয্যায় কাতরাচ্ছে ৯ বছরের শিশুটি। ঘুম ভেঙে গেলেই মাকে জাপটে ধরছে সে। চোখেমুখে আতঙ্ক। পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন ইমারত হোসেন (৫১) নামের এক ব্যক্তি।এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ইমারতকে শনিবার দুপুরে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন রংপুরের একটি আদালত।
ইমারত রংপুর নগরের বাসিন্দা।রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় শিশুটিকে শুক্রবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে ইমারত হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ঘটনার পর শুক্রবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।মামলার নথিসূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে ওই শিশু তার মায়ের সঙ্গে প্রতিবেশী এক নারীর বাড়িতে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।