advertisement
advertisement

অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যের অভিনয়ের প্রস্তাব, অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যের অভিনয়ের প্রস্তাব, অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

রাধিকা আপ্তে। অভিনেত্রীর ফেসবুক থেকে

advertisement

বছরের পর বছর নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। তাঁর অভিনীত কয়েকটি সিনেমায় ছিল ঘনিষ্ঠ ও নগ্ন দৃশ্যও। সেই অভিজ্ঞতার কারণেই হয়তো চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষ ধরে নিয়েছিলেন, এ ধরনের দৃশ্যে অভিনয় করতে রাধিকার আপত্তি নেই। কিন্তু অভিনেত্রী জানালেন, সময়ের সঙ্গে তাঁর নিজের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। এখন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আগে তিনি জানতে চান, সেটি গল্পের জন্য ঠিক কতটা প্রয়োজনীয়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে এমন চার-পাঁচটি সিনেমায় তিনি অভিনয় করেছেন, যেখানে তাঁকে পুরোপুরি নগ্ন হতে হয়েছিল। এরপরই কিছু মানুষের ধারণা তৈরি হয়, তাঁকে যেকোনো ধরনের ঘনিষ্ঠ দৃশ্যে রাজি করানো যাবে।রাধিকা আপ্তে। অভিনেত্রীর ইনস্টাগাম থেকে রাধিকার ভাষায়, ‘শুরুতে আমি এমন চার-পাঁচটি সিনেমায় অভিনয় করেছি, যেখানে পুরোপুরি নগ্ন ছিলাম।

এরপর একদিন কয়েকজন বসে বলল, “এ তো করে ফেলবে।” তখন আমাকে বলতে হয়েছিল, শুনুন, আমি এটা করব না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর