advertisement
advertisement

‘আমি ডাগআউটে থাকি বা না থাকি...’ : বিদায়ের সুর নাকি নতুন শুরুর বার্তা—কোন পথে স্কালোনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
‘আমি ডাগআউটে থাকি বা না থাকি...’ : বিদায়ের সুর নাকি নতুন শুরুর বার্তা—কোন পথে স্কালোনি

চীনের সংবাদমাধ্যম ‘মিগু’কে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বললেন নিজের মনের অনেক কথা।

advertisement

সাফল্যের চূড়ায় ওঠাই কি ফুটবলের শেষ কথা, নাকি হেরে গিয়েও মানুষের হৃদয় জয় করে বৃত্ত সম্পন্ন করার মাঝেও লুকিয়ে থাকে পরম প্রাপ্তি?স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হারের পর প্রায় দুই মাস কেটে গেছে। হতাশার মেঘ কাটিয়ে আর্জেন্টিনা দল যখন নতুন করে হিসাব মেলাচ্ছে, সেই সময়ে আবার মুখ খুললেন কোচ লিওনেল স্কালোনি। চীনের সংবাদমাধ্যম ‘মিগু’কে দেওয়া সাক্ষাৎকারে বললেন নিজের মনের অনেক কথা।

আবার কিছু বাকি রেখে দিলেন ভবিষ্যতের জন্য।এ বছরের ডিসেম্বরেই মেয়াদ ফুরাচ্ছে বিশ্বকাপজয়ী এই কোচের। মেসিদের বিদায় আর একঝাঁক সিনিয়র ফুটবলারের যাওয়ার মিছিলে স্কালোনি থাকবেন কি না, তা নিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে জল্পনার শেষ নেই। ফুটবল ফেডারেশনের সভাপতি তাপিয়া চান স্কালোনি যেন থেকে যান। স্কালোনির এই সাক্ষাৎকার কিছুটা হলেও আর্জেন্টাইনদের আশার আলো দেখাচ্ছে।

তাঁর কথাতে থেকে যাওয়ার সুর আছে ভালোভাবেই।আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনিই ‘প্ল্যান এ, বি এবং সি’তবে সেই কথা বলার আগে বিশ্বকাপে নিজের দলের পারফরম্যান্স একবার মূল্যায়ন করলেন স্কালোনি, ‘২০২৪ কোপা আমেরিকা জয়ের পর, যখন সবকিছু জেতা শেষ, তখনো যুক্তরাষ্ট্র বিশ্বকাপের দুটি বছর বাকি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর