advertisement
advertisement

হাম ও হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১০২০


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
হাম ও হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১০২০

হামে আক্রান্ত হয়ে তিন দিন ধরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বছর বয়সী মোহাম্মদ ইয়ামিন। হাসপাতালের বিছানায় তাকে নেবুলাইজার দিচ্ছেন মা–বাবা। ১৮ সেপ্টেম্বর ২০২৬

advertisement

দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের উপসর্গ ছিল এবং অপরজনের হাম শনাক্ত হয়েছিল। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৫২ জনের মৃত্যু হলো। আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০১ জনের। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকার ও দুজন সিলেটের।এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত ১৮ সেপ্টেম্বর সকাল আটটা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত) সারা দেশে আরও ৯৪১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ সময় হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের।

অর্থাৎ নতুন করে উপসর্গ ও শনাক্ত মিলিয়ে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে মোট হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর