জাতীয় জাদুঘরে ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্যাপন’ শীর্ষক আয়োজনে প্রদর্শনী উদ্বোধনের পর ঘুরে দেখছেন অতিথিরা। ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ও বুননশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শনিবার চার দিনব্যাপী বিশেষ আয়োজন শুরু হয়েছে। ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্যাপন’ শীর্ষক এ আয়োজনে রয়েছে প্রদর্শনী ও টাঙ্গাইল শাড়ির মেলা।
বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন, জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।‘ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি বুননশিল্প’ ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি রিপ্রেজেন্টেটিভ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর এ শিল্পের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।
তরুণ প্রজন্মের কাছে টাঙ্গাইলের শাড়ির ঐতিহ্য ও বুননশিল্পের প্রসার ঘটানোই আয়োজনের মূল উদ্দেশ্য।রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ শনিবার বেলা ১১টায় আয়োজনের উদ্বোধন করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।