advertisement
advertisement

ধাতুবিদ্যার ইতিহাসেই খুঁজতে হবে সাংস্কৃতিক শিকড়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
ধাতুবিদ্যার ইতিহাসেই খুঁজতে হবে সাংস্কৃতিক শিকড়

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘বাংলার ধাতুবিদ্যাগত ঐতিহ্য: প্রযুক্তি,কারুশিল্প ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৯ সেপ্টেম্বর

advertisement

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অনুসন্ধান করতে হলে ধাতুবিদ্যগত ঐতিহ্যের অনুসন্ধান অত্যন্ত জরুরি। মানবসভ্যতার অগ্রযাত্রায় ধাতু ব্যবহারের সঙ্গে অর্থনীতি, যাপিত জীবনের বহুবিধ প্রয়োজন পূরণ, জীবনমানের উন্নয়ন, শিল্পচর্চা থেকে যুদ্ধ পর্যন্ত বহুবিধ বিষয় নিবিড়ভাবে জড়িত। এ কারণে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রামাণিক গবেষণার জন্য ধাতুবিদ্যা নিয়ে ব্যাপক পরিসরে কাজ করতে হবে।

আমাদের দেশে এ বিষয়টি নিয়ে এখনো উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি।গতকাল শনিবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘বাংলার ধাতুবিদ্যাগত ঐতিহ্য: প্রযুক্তি,কারুশিল্প ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এই মত দিয়েছেন।

ইতিহাস ও ঐতিহ্য–বিষয়ক প্রতিষ্ঠান ‘হেরিটেজ ফাউন্ডেশন’ এই সেমিনার আয়োজন করে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সাবেকুন নাহার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর