advertisement
advertisement

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার–এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার–এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন

কিডনি প্রতিস্থাপন করা রোগীকে আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সে উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ১৯ সেপ্টেম্বর

advertisement

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগের জায়গা থেকে স্বেচ্ছায় দানের মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। গত ৩১ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এই কিডনি প্রতিস্থাপন করা হয়।

এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।আজ শনিবার সকালে বিএমইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিএমইউর বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘমেয়াদি কিডনি জটিলতায় আক্রান্ত বাগেরহাটের একজন রোগী গত ১০ আগস্ট বিএমইউতে ভর্তি হন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর ৩১ আগস্ট তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়।

গাইবান্ধা থেকে আসা একজন ‘ইমোশনাল ডোনার’ ওই রোগীকে কিডনি দান করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর