advertisement
advertisement

কিশোর ইশায়াত নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ গণতান্ত্রিক অধিকার কমিটির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
কিশোর ইশায়াত নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ গণতান্ত্রিক অধিকার কমিটির

গণতান্ত্রিক অধিকার কমিটি

advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।

সংগঠনটির দাবি, দেশজুড়ে শিশু নিখোঁজের ঘটনা বাড়লেও তাদের উদ্ধারে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা শিশুদের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে।আজ শনিবার গণতান্ত্রিক অধিকার কমিটির এক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।পুলিশ সদর দপ্তরের তথ্যের বরাত দিয়ে সংগঠনটি বলেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

এর মধ্যে এখনো ২ হাজার ৩৮টি শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর