ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদনকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ দুপুরে তোলা
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন বা ১ কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় অবস্থিত এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে ২০৩০ সাল নাগাদ আমরা ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে ২৭টি কূপ খননের প্রক্রিয়া চলমান। যার একটি তিতাস ২৮ নম্বর কূপ।
এখানে আরও তিনটি কূপ খননের প্রক্রিয়া চলছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।