advertisement
advertisement

কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ৬৭ শতাংশ আসন খালি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ৬৭ শতাংশ আসন খালি

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন করছে শিক্ষার্থীরা

advertisement

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে মাইগ্রেশনের (কলেজ-মাদ্রাসা পরিবর্তন) ফল প্রকাশিত হয়েছে আজ শনিবার রাতে। ভর্তির নিশ্চয়নও শেষ হয়েছে। সব মিলিয়ে এখন কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ শিক্ষার্থী।এবার কলেজ-মাদ্রাসায় একাদশ শ্রেণিতে মোট ভর্তিযোগ্য আসন ২৬ লাখ ১ হাজার ৭৭৯ টি। এর মধ্যে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে মোট আসনের প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী।

ফলে ৬৭ শতাংশের মতো আসন এখনো খালি।অবশ্য প্রথম ধাপের ভর্তি শেষে ক্লাস শুরুর পর আরেক দফায় আবেদনের সুযোগ দেওয়া হবে। তবে তাতেও বিপুলসংখ্যক আসন খালি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, এবার কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী। এ প্রক্রিয়ায় কেবল কলেজ-মাদ্রাসায় ভর্তির কাজটি হচ্ছে।

কারিগরি বোর্ডের অধীন ভর্তির কাজটি হচ্ছে আলাদাভাবে।২০ থেকে ২২ সেপ্টেম্বর তিন দিন ভর্তির কাজ হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর