advertisement
advertisement

সঙ্গীর নাক ডাকার শব্দ কেবল আপনার ঘুম নয় স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর, বলছে গবেষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
সঙ্গীর নাক ডাকার শব্দ কেবল আপনার ঘুম নয় স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর, বলছে গবেষণা

advertisement

নাক ডাকা খুব সাধারণ একটি বিষয় মনে করি আমরা। শুধু বিরক্তিকর শব্দ হিসেবে দেখলে এর একটি গুরুত্বপূর্ণ দিক আড়ালে থেকে যায়। সঙ্গীর নাক ডাকার কারণে বারবার ঘুম ভেঙে গেলে তার প্রভাব পড়তে পারে মনোযোগ, স্মৃতি, মেজাজ ও সামগ্রিক সুস্থতার ওপর।একই বিছানায় ঘুমাচ্ছেন দুজন। একজন গভীর ঘুমে, আর অন্যজন বারবার পাশ ফিরছেন। কখনো কানে বালিশ চাপা দিচ্ছেন, কখনো সঙ্গীকে আলতো করে ধাক্কা দিয়ে কাত হয়ে শুতে বলছেন। ঘুম আসার পর আবার সেই পরিচিত শব্দ।

রাত যত বাড়ে, বিরক্তিও তত বাড়তে থাকে। সকালে ঘুম থেকে উঠে মনে হতে পারে, সারারাত ঘুমিয়েও যেন ঠিকমতো বিশ্রাম হয়নি। মাথা ভার, শরীর ক্লান্ত, কাজে মন বসছে না। কারও কারও ক্ষেত্রে মেজাজও খিটখিটে হয়ে যেতে পারে। অনেকের কাছে এই অনুভূতি এতটাই তীব্র যে ঘুম থেকে ওঠার পর নিজেকে অনেকটা ‘হ্যাংওভারের মতো’ অবসন্ন মনে হয়।নাক ডাকার শব্দে কেন ঘুম নষ্ট হয়?ঘুমের সময় নাক ও গলার ওপরের শ্বাসনালির নরম টিস্যুতে কম্পন তৈরি হলে নাক ডাকার শব্দ হয়।

একবার দুবার শব্দ হওয়া হয়তো বড় সমস্যা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর