টানা দুটি এশিয়া কাপ ফাইনালে জেতার পর নাকভির হাত থেকে ট্রফি নেয়নি ভারত
এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। ২০২৫ সালে পুরুষদের; আর এ বছর নারীদের এশিয়া কাপে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তবে এশিয়ান গেমসে এমন পরিস্থিতি তৈরি হলে ভারতের সামনে বিকল্প থাকবে না।
কারণ, এশিয়ান গেমস কোনো দ্বিপক্ষীয় সিরিজ বা আইসিসির টুর্নামেন্ট নয়, এটি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) আয়োজন।ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) জানিয়েছে, এশিয়ান গেমসে পদক বিতরণের দায়িত্বে নাকভিকে মনোনীত না করার জন্য ওসিএকে আগাম অনুরোধ জানাতে পারবে না ভারত।
নাকভি যদি পদক বিতরণের দায়িত্ব পান, ভারতীয় ক্রীড়াবিদদের সেই অনুষ্ঠানে অংশ নিয়ে পদক গ্রহণ করতে হবে।জাপানে চলমান ২০তম এশিয়ান গেমসে ক্রিকেটের নারী ও পুরুষ দুই ইভেন্টেই অংশ নিচ্ছে ভারত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।