advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতা, চতুর্থ স্থানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এরিয়াল রোবোটিকস টিম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতা, চতুর্থ স্থানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এরিয়াল রোবোটিকস টিম

advertisement

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি) যুক্তরাষ্ট্রের ওকলাহোমাতে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছে। এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই ইউআইইউর ইউএআরটির এ অর্জন একটি গৌরবময় ও ঐতিহাসিক মাইলফলক।

প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব ১৪-১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয়।চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দলগুলো অংশগ্রহণ করে। নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা ও পরিচালন সক্ষমতার সফল প্রয়োগের মাধ্যমে ইউআইইউর ইউএআরটি চতুর্থ স্থান অর্জন করেছে।

এসইউএএস প্রতিযোগিতায় ইউআইইউর এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি) প্রথমবারের মতো কোনো বাংলাদেশি দল পোডিয়ামে স্থান করে নিয়েছে।২০০৩ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসা এসইউএএস প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস প্রতিযোগিতা হিসেবে পরিচিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর