আহত অটোরিকশা চালক মো. বিল্লাল
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।যাত্রাবাড়ী থানা–পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় যাত্রাবাড়ীর ঢাকা–মাওয়া মহাসড়কের পাশে সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এতে মো. বিল্লাল (৩২) নামের এক অটোরিকশাচালক আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু প্রথম আলোকে বলেন, কোথা থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন তাঁরা। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, সেটি তাঁরা তদন্ত করে দেখছেন।
যাত্রাবাড়ী উড়ালসড়কের ওপর থেকে নিচে ককটেলগুলো ফেলা হয়েছে বলে প্রাথমিক ধারণা তাঁদের।এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।