দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। এতে কোন গ্রেডের বেতন কত হবে, তার হিসাব দেওয়া হয়েছে। আজ শনিবার অর্থ মন্ত্রণালয় প্রকাশিত জাতীয় বেতন স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপনে বেতন নির্ধারণের বিধানের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধার হারও পরিবর্তন করা হয়েছে।
নতুন বেতনকাঠামো অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীরা ৫০ বছর বয়স পর্যন্ত মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি বয়স থেকে অবসর-উত্তর ছুটি (পিআরএল) শেষ হওয়া পর্যন্ত মাসে ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। বর্তমানে সব কর্মচারী মাসে দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা পান।
নতুন বেতনকাঠামোয় অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বয়স অনুযায়ী ৩ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে।বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরা মাসে আড়াই হাজার টাকা এবং অন্যরা দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা পান।এ ছাড়া চিকিৎসা ভাতার বিষয়ে সময়–সময় সরকারের জারি করা আদেশের মাধ্যমে দেওয়া সুবিধা বলবৎ থাকবে।নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা টিফিন ভাতা পাবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।