ভয়াবহ বন্যার পর নেপালের নুয়াকোট জেলার ত্রিশূলীতে কাদায় ঢাকা পড়ে আছে বিভিন্ন ভবন ও স্থাপনা। ২৭ আগস্ট ২০২৬
নেপালে গত ২৬ আগস্ট হিমবাহ ধসে ভয়াবহ বন্যার পেছনে কী কারণ ছিল, কীভাবে বিপর্যয় ঘটেছিল এবং এতে জলবায়ু পরিবর্তনের কোনো ভূমিকা ছিল কি না, তা নিয়ে একটি সার্বিক বৈজ্ঞানিক তদন্তের নির্দেশ দিয়েছে নেপাল সরকার।
তদন্তের জন্য শক্তি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয় জলবিজ্ঞান, হিমবাহবিজ্ঞান, ভূতত্ত্ব, রিমোট সেন্সিং, জলবিদ্যুৎ অবকাঠামো ও দুর্যোগ ঝুঁকিহ্রাস–সংক্রান্ত সাত সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে।মন্ত্রণালয় জানিয়েছে, প্যানেলটি দুর্যোগের উৎস থেকে শুরু করে নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা পর্যন্ত সরেজমিনে গবেষণা চালাবে এবং ঘটনার সঙ্গে জড়িত ভূতাত্ত্বিক, হিমবাহ ও জলবিদ্যুৎ প্রক্রিয়াগুলো পরীক্ষা করবে।
একটি প্রাথমিক মূল্যায়নের পর এ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।