advertisement
advertisement

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম

advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার পর তার কাছ থেকে নিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাত আটটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর এলাকায় এক কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করে জেলা পুলিশের একটি দল।

ওই কিশোরকে অপ্রতিমের নিখোঁজ হওয়ার পর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক করা হয়েছিল।নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এরই মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে।' পুরো ঘটনার বিস্তারিত জানাতে রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তিনি।জেলা পুলিশের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কুমিল্লায় কর্মরত একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলেও আইফোন উদ্ধারের বিষয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর