advertisement
advertisement

অপ্রতিমকে হারিয়ে স্তব্ধ দেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
অপ্রতিমকে হারিয়ে স্তব্ধ দেশ

১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। গতকাল কুমিল্লার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ

advertisement

বাসার দরজার পাশে কাঠের ওপর খোদাই করে লেখা, ‘অপ্রতিমদের বাসা, প্রযত্নে নাহিদ ও শাহরিয়ার’। চারতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটটিতে ঢুকলেই চোখে পড়ে ছোট্ট ছেলেটির নানা বয়সের ছবি। কখনো মায়ের কোলে, কখনো বাবার পাশে, কখনো একা—শিশু থেকে কিশোর হয়ে ওঠার নানা মুহূর্ত। এসব ছবি এখন কেবলই স্মৃতি।বন্ধুদের সঙ্গে ছবি তুলবে বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম।

গত শুক্রবার বেলা আড়াইটার দিকে বাসা থেকে বের হওয়ার পর গতকাল শনিবার বেলা একটায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গলে অপ্রতিমের মরদেহ পাওয়া যায়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সার্বিক বিষয়ে আজ রোববার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর