advertisement
advertisement

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৯ পূর্বাহ্ণ
রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপো থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে। রিয়াদ, সৌদি আরব। ১৯ সেপ্টেম্বর, ২০২৬

advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে গতকাল শনিবার ভোরে বিকট বিস্ফোরণের পর আগুন ও বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বিস্ফোরণের আগে শুক্রবার মধ্যরাতের পর রিয়াদ ও আশপাশের অঞ্চলে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনাসহ বিভিন্ন এলাকায় হুতিদের হামলা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল।এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বহাল রাখার আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের এ পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করেছে তেহরান।গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরোধ নতুন করে প্রকাশ্যে আসে।

তখন ইরান–সমর্থিত গোষ্ঠীটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী বাব আল–মানদেব প্রণালি দিয়ে সৌদি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর