সোনালি ব্লক করা মভ-সাদা সুতির শাড়ি পরেছেন ভাবনা
অভিনেত্রী আশনা হাবিব ভাবনার শাড়ির লুক মানেই একরাশ আবেদন। স্লিভলেস লুকের ছবি শেয়ার করেছেন তিনি সম্প্রতি। সাজপোশাকে আবেদনের সঙ্গে আছে স্নিগ্ধতার ছোঁয়া। ক্যাপশনে ভাবনা লিখলেন, 'আমি আর আমার শাড়ি, দুজনেই যেন মায়ায় পোড়া'।
সোনালি ব্লক করা মভ-সাদা সুতির শাড়ি পরেছেন ভাবনা সঙ্গে গোলাপি স্লিভলেস ভেলভেট ব্লাউজে আবেদন ছড়াচ্ছেন তিনি সফট গ্ল্যাম মেকওভারে ফলস ল্যাশ, লেন্স আর গোলাপি লিপটিন্ট নজর কাড়ছে সফট কার্লসে ছেড়ে রেছেন চেস্টনাট হাইলাইট করা চুল নাকফুলটি জ্বলজ্বল করছে পুরো লুকের মাঝে হাতে আছে সোনালি চেনের ঘড়ি হালকা রোদে ফুরফুরে স্নিগ্ধ লাগছেন এই লুকে ভাবনা। হাতে আংটি আর কানে ঝোলানো দুল দেখা যাচ্ছে।
শাড়ি, ব্লাউজ আর সাজ মিলিয়ে বেশ নজর কেড়েছেন তিনি ছবি: ভাবনার ইন্সটাগ্রাম
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।