দুর্ঘটনায় দুচোখের আলো হারিয়েছেন শাফায়াত-ই-রাব্বি ওয়াজেদ
দুর্ঘটনায় দুচোখের আলো হারিয়েছেন শাফায়াত-ই-রাব্বি ওয়াজেদ। তবে থেমে থাকেননি। একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি এখন তাঁকে দেখা যায় স্ট্যান্ড-আপ কমেডির মঞ্চেও। কৌতুকের মধ্য দিয়ে মানুষকে হাসানো শাফির গল্প শোনাচ্ছেন জাওয়াদুল আলমমোহাম্মদপুরে শাফির বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর সাদা ছড়ি হাতে এক তরুণকে একা হেঁটে আসতে দেখলাম। চোখে কালো চশমা। পকেট থেকে মুঠোফোন বের করলেন। হয়তো আমাকে ফোন করতে চাচ্ছিলেন।
তার আগেই নিজের পরিচয় দিলাম।এই সেই শাফি, যাঁকে ফেসবুকে কালো চশমা পরে স্ট্যান্ডআপ কমেডি করতে দেখেছিলাম। নিজেকে ‘অন্ধ’ দাবি করে মঞ্চে কৌতুক করছিলেন। প্রথমে ভেবেছিলাম, কৌতুকের অংশ হিসেবেই হয়তো এমনটা করছেন। কিন্তু একের পর এক ভিডিও দেখেও নিশ্চিত হতে পারিনি। সত্যিই কি তিনি দৃষ্টিহীন? হলে কীভাবে চাকরি করেন? কীভাবে একা চলাফেরা করেন?সেই কৌতূহল থেকেই যোগাযোগ। জানা গেল, শাফির পুরো নাম শাফায়াত-ই-রাব্বি ওয়াজেদ।
২০২১ সালের জানুয়ারিতে এক সড়ক দুর্ঘটনায় দুই চোখে গুরুতর আঘাত পান তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।