advertisement
advertisement

প্রাণীদেরও কি রসবোধ আছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
প্রাণীদেরও কি রসবোধ আছে

মানুষ ছাড়া অন্য প্রাণীদের কি আসলেই রসবোধ আছে?

advertisement

‘এমন কী জিনিস আছে যা খুব শক্ত?’ প্রশ্নটা ছুড়ে দিল এক অদ্ভূত ‘কমেডিয়ান’। এরপর নিজেই উত্তর দিল, ‘পাথর ও কাজ!’শুনতে হয়তো খুব একটা ফাটাফাটি জোকস মনে হচ্ছে না, কিন্তু জোকসটা কে বলেছে জানলে আপনি অবাক হবেন। এটি কোনো মানুষের কাজ নয়, বরং কোকো নামে এক গরিলার বলা জোকস! হ্যাঁ, ২০১৮ সালে ৪৬ বছর বয়সে মারা যাওয়া এই বিখ্যাত ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলাটি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারত। কোকো শুধু জোকস বলেই থামত না।

সে প্রায়ই তার ট্রেনারের জুতোর ফিতে একটার সঙ্গে আরেকটা বেঁধে ইশারায় বলত, ‘এবার আমাকে ধরো!’ আবার মজার ছলে নিজের নামের মাঝখানে ডেভিল শব্দটি জুড়ে দিত সে। কী অদ্ভুত রসবোধ!দশকের পর দশক ধরে মানুষদের নকল করতে করতে কোকো হয়তো মানুষের মতোই জোকস বলার শিল্পটা রপ্ত করে নিয়েছিল।

কিন্তু এই ঘটনা একটি বড় প্রশ্নের জন্ম দেয়, মানুষ ছাড়া অন্য প্রাণীদের কি আসলেই রসবোধ আছে?আসলে মানুষ এবং উচ্চস্তরের প্রাণীদের মনের মধ্যে যে বিশাল পার্থক্য দেখা যায়, তা আসলে মাত্রাগত, চরিত্রগত নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর