ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পাওয়া বাংলাদেশ দলের সদস্যরা (ডানে)
বিশ্বের সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের ‘টিম ব্লুপ্রিন্ট’ দল। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক পেয়েছে দলটি। দলের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক, মো. আজমাইন শেখ রুবায়েদ ও সাম্মান রাহিন।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে চারটি দল অংশ নেয়। দলগুলো হলো ‘টিম ব্লুপ্রিন্ট’, ‘টিম অডিসি এক্স’, ‘টিম নেবুকোডার্স’ ও ‘টিম রোবোম্যানিয়া’। প্রতিযোগিতায় ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে সপ্তম হয়েছে ‘টিম অডিসি এক্স’।
দলের সদস্যরা হলেন আবিদা ওয়াদুদ এবং সাদমান আল হক।ব্রোঞ্জপদকজয়ী দলের সদস্য আজমাইন শেখ রুবায়েদ বলেন, ‘আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা আমাদের জন্য সত্যিই আনন্দের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।