advertisement
advertisement

জামালপুরে ১৪ কোটি টাকার সেতুটি পার হলে শুধু ধানখেত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
জামালপুরে ১৪ কোটি টাকার সেতুটি পার হলে শুধু ধানখেত

সেতুর এক পাশে ধু ধু ধানি জমি। কয়েক কিলোমিটারের মধ্যে নেই জনবসতি। ১২ সেপ্টেম্বর জামালপুর পৌর শহরের হাটচন্দ্রা এলাকায়

advertisement

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাড়ে তিন কিলোমিটার পশ্চিমে হাটচন্দ্রা মিয়াবাড়ি বাজার। এই বাজার থেকে পশ্চিম দিকে আরও ৫০০ মিটার এগোলে ঝিনাই নদ। নামে নদ হলেও দেখতে অনেকটা সরু খালের মতো। নদের পূর্ব পারে জনবসতি আছে। পশ্চিম পারে শুধু ফসলি জমি। সেখানে সড়ক তো দূরের কথা, আশপাশের কয়েক কিলোমিটার এলাকার মধ্যে কোনো জনবসতিও নেই।

এ রকম একটি এলাকায় প্রায় সাড়ে ১৪ কোটি ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৯৫ মিটার দীর্ঘ এক সেতু।২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি এই সেতু যানবাহন ‘চলাচলের’ জন্য উন্মুক্ত করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। স্থানীয় লোকজন সেতুটি ব্যবহার করছেন মূলত ঝিনাই নদের পশ্চিম পারে ফসলের মাঠে যাতায়াতের জন্য।

এর বাইরে ধান-খড়সহ বিভিন্ন ধরনের ফসল শুকানোর কাজেও সেতুটি ব্যবহার করেন কেউ কেউ।সেতুর পূর্ব পারের হাটচন্দ্রা এলাকা জামালপুর সদর পৌরসভার আওতাধীন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর