পঞ্চগড় জেলার মানচিত্র
পঞ্চগড় জেলার মানচিত্রপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজনের জালে উঠে আসে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর। পরে বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।
এর আগে সকালে ভারতীয় সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজনের জালে অজগরটি উঠে আসে।গতকাল সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি জাল নিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জালে বড় একটি সাপ উঠে আসে। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে সেখানে লোকজন জড়ো হন।বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য রাশিদা পারভীন জানান, সাপটি অজগর বুঝতে পেরে বন বিভাগকে খবর দেওয়া হয়।
বন বিভাগের কর্মীরা এসে অজগরটি নিয়ে যান।অজগরটির ওজন ১০ থেকে ১২ কেজি বলে জানান বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা কার্যালয়ের বিট কর্মকর্তা নূরুল হুদা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।