advertisement
advertisement

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৩০ বার পেছাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৩০ বার পেছাল

মেহেরুন রুনি ও সাগর সরওয়ার

advertisement

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ বুধবার আদালতে জমা পড়েনি।তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ৫ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৩০ বার পেছানো হলো।সাগর-রুনি হত্যার ১৩ বছর: ৬ বছর মামলার কার্যত কোনো তদন্ত হয়নি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

কিন্তু মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আজ প্রতিবেদন জমা দেয়নি। তাই আদালত নতুন তারিখ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন।

রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।সাগর-রুনি হত্যার এক যুগ, কারণ এখনো অজানাএ ঘটনায় রুনির ভাই নওশের আলম রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর