advertisement
advertisement

স্ত্রীর মৃত্যুর দুই দিন পর হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
স্ত্রীর মৃত্যুর দুই দিন পর হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এই ছবি ২০২৪ সালে তোলা

advertisement

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যাওয়ার দুই দিন পর গতকাল মঙ্গলবার রাতে তাঁকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ বুধবার মাহাথির মোহাম্মদের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ১০১ বছর বয়সী মাহাথিরকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর সহযোগী সুফি ইউসুফ।

তিনি বলেছেন, ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আনুষ্ঠানিকভাবে রোগনির্ণয় না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুই দফায় ২০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন মাহাথির। তাঁর হৃদ্‌যন্ত্রের সমস্যা আছে। এর আগে তাঁর বাইপাস সার্জারিও হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোয় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।সর্বশেষ গত জানুয়ারিতে পড়ে গিয়ে নিতম্বে চোট পাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর